| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সরকার এখন ত্রিমুখী চাপে আছে: মঞ্জু

  • প্রকাশের সময় : 03-11-2025 | 01:50 AM
সরকার এখন ত্রিমুখী চাপে আছে: মঞ্জু
ad728
অন্তর্বর্তী সরকারের নীতিগত কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রিন্সিপাল পজিশন নেই। বিএনপির চাপে উনি একবার ডানে ছোটেন, জামায়াতের চাপে বাঁয়ে ছোটেন, আর এনসিপির চাপে মাঝে মাঝে ওপরে ওঠার চেষ্টা করেন।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশের পর দলগুলোর মতভিন্নতার প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র এখন সংকটে রয়েছে। সবকিছু গুছিয়ে আনার পর সংকট এখন তিন জায়গায়—গণভোট আগে না একসঙ্গে, নোট অব ডিসেন্টার কী হবে এবং আগামী নির্বাচনের ধরন কী হবে।

সরকারের নীতিহীন অবস্থানকে দায়ী করে তিনি বলেন, কয়েকটা দলের মন জুগিয়ে চলার রাজনীতি বাদ না দিলে আপনারা যে একটা সুযোগ পেয়েছেন, তা হারাবেন। তখন দেশের মানুষের কাছে আপনাদের দায় থেকে কেউ মুক্তি দিতে পারবে না।

তরুণদের উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ওরাও রাস্তায় নামতে চায়, কারণ এখন তো দেখা যাচ্ছে রাস্তা বন্ধ না করলে দাবি আদায় হয় না। উপদেষ্টারা সময় না পেলেও একদিন তাদের রাস্তায় নামতে হবে।

সভায় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই অভ্যুত্থানের পরও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আশা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন জনগণের পরিবর্তে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া বলেন, বিপ্লব এখন বিলাসে পরিণত হয়েছে। ছেঁড়া স্যান্ডেল থেকে ফাইভ স্টার হোটেলে ওঠা কোনো বিপ্লবীর চরিত্র হতে পারে না।




এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে

ad300