| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ

  • প্রকাশের সময় : 16-12-2025 | 03:06 AM
স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ নাহিদ ইসলাম এই দাবি তোলেন
ad728


নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করায় সিইসি দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

 তিনি বলেন, একাত্তর সাল থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত রয়েছে। আমাদের আহ্বান থাকবে, উৎসব নয়, বরং আগামীকাল মঙ্গলবার (বিজয় দিবসে) বাংলাদেশের রাস্তায় প্রতিরোধের যাত্রা হবে। আমরা ঢাকা শহরে প্রতিরোধ র‍্যালি করব।’ সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সপ্তাহের এই কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

নাহিদ ইসলাম বলেন, আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, এখানে কোন রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই। এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।

নাহিদ বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন কমিশন কীভাবে এমন কথা বলে। তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়।

নাহিদ বলেন, আগামীকাল উৎসব করতে রাস্তায় নামব না, আগামীকাল প্রতিরোধের জন্যে রাস্তায় নামব। সব্বাইকে আহ্বান করব আগামীকাল বিজয় উৎসব করতে রাস্তায় নামবো না, নামব প্রতিরোধের জন্যে। ৭২ ঘণ্টা পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনও বের করতে পারে নাই।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়।




এলপিজিতে আগুন: উপদেষ্টা বলছেন ঘাটতি নেই, ব্যবসায়ীদের কারসাজি

এলপিজিতে আগুন: উপদেষ্টা বলছেন ঘাটতি নেই, ব্যবসায়ীদের কারসাজি

ad300