| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির

  • প্রকাশের সময় : 26-08-2025 | 06:54 AM
বড় পর্দার জন্য প্রস্তুত সাফা কবির
ad728

নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও তার উপস্থিতি দেখা গেছে। তবে সেটি খুবই কম। টিভিতেই তার ব্যস্ততা বেশি। পক্ষকাল আগে বরিশালের বিভিন্ন লোকেশনে একটি নতুন নাটকের শুটিং করেছেন। এরপর নতুন কোনো নাটকের শুটিংয়ে তাকে দেখা যায়নি। ভিন্নধর্মী গল্প না পাওয়াতে নতুন কাজে নিজেকে যুক্ত করতে পারছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে সাফা বলেন, ‘কাজের প্রস্তাব অনেক আসে। সেসব গল্পে নতুনত্ব পাই না। সব একই ধারার ও ট্রেন্ডি গল্প। এগুলোতে কাজ করতে চাই না, তাই কাজের সংখ্যাও কমে যাচ্ছে। বিরতি নিয়ে ভালো কিছুই করতে চাই। সর্বশেষ আমার ‘সন্ধি’ ও ‘কেন এই সঙ্গতা’ নামে দুটি নাটক থেকে বেশ প্রশংসা পাচ্ছি। এ ধরনের গল্প আর আসছে না। তাই ভালো গল্পের অপেক্ষায়, নিজে থেকেই আপাতত বিরতিতে আছি।’

এদিকে সাফার সমসাময়িক শিল্পীদের অনেকেই সিনেমায় কাজ শুরু করেছেন। কিন্তু এ অভিনেত্রী এখনও সেপথ মাড়াননি। এতদিন বড়পর্দায় কাজের বিষয়টি সন্দিহান থাকলেও, এখন এ অভিনেত্রী একেবারে প্রস্তুত বলে জানান।

সাফা বলেন, ‘আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত। শুধু ভালো গল্পের অপেক্ষায় আছি। তবে মাল্টিকাস্টিং নয়, একক কোনো গল্পে, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকবে।’




শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

ad300