| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা

  • প্রকাশের সময় : 08-11-2025 | 09:47 PM
ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা
ad728
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান ও আফগানিস্তানের তৃতীয় দফা শান্তি সংলাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হয়ে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এই প্রক্রিয়াকে পরিপূর্ণ অচলাবস্থা হিসেবে উল্লেখ করে বলেছেন, এই সংলাপের আর কোনো ভবিষ্যৎ নেই। সন্ত্রাসের মূলোৎপাটনে আফগানিস্তান লিখিত প্রতিশ্রুতি না দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর শুরু হওয়া পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি সংলাপ ব্যর্থ হয়েছে। কোনো প্রকার লিখিত চুক্তি বা সমঝোতা স্মারক ছাড়াই শেষ হয়েছে এই আলোচনা।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একটা পরিপূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে। আমাদের সংলাপ অনির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছে। এর আর কোনো ভবিষ্যৎ নেই।

গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিরা তৃতীয় দফা সংলাপে বসেছিলেন। দুই দেশের মধ্যে তিক্ততার প্রধান কারণ হলো তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামক সশস্ত্র গোষ্ঠী, যারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে ধারাবাহিক হামলা চালাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ।

খাজা আসিফ বলেন, পাকিস্তান শুরু থেকেই সন্ত্রাসের মূলোৎপাটনের জন্য আফগানিস্তানের সহযোগিতা চাইছিল। মধ্যস্থতাকারী কাতার ও তুরস্কও পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন করেছিল।

আসিফের অভিযোগ, আফগান প্রতিনিধিরা মৌখিকভাবে সম্মতি দিলেও শান্তি চুক্তি স্বাক্ষরের সময় তারা পিছিয়ে যান এবং কেবল মৌখিক প্রতিশ্রুতিতে আস্থা রাখতে বলেন। আসিফ প্রশ্ন তোলেন, কোনো আন্তর্জাতিক আলোচনা সমঝোতা স্মারক ছাড়া কীভাবে হয়?

২০২১ সালে কাবুলে তালেবান সরকার অধিষ্ঠিত হওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। টিটিপি ক্রমাগত বেপরোয়া হয়ে উঠেছে এবং পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়াকে পাকিস্তানের সীমানা থেকে বিচ্ছিন্ন করে আফগানিস্তানের আদলে একটি কট্টর ইসলামপন্থি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।

খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট এবং দৃঢ়। আমাদের একমাত্র চাওয়া ছিল যে সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালানোর জন্য যেন আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার না করে। কাবুল আমাদের সেই প্রতিশ্রুতি দিতে পারেনি।

তিনি আরও বলেন, এখন যদি ভবিষ্যতে কখনও আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলার কোনো ঘটনা ঘটে, আমরা তার সমুচিত জবাব দেবো।




১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫৫০২ জন প্রধান শিক্ষক

১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৬৫৫০২ জন প্রধান শিক্ষক

ad300