| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

২৪ বিরোধীদের সঙ্গে জোট করবে না এনসিপি: হাসনাত

  • প্রকাশের সময় : 12-11-2025 | 02:11 AM
২৪ বিরোধীদের সঙ্গে জোট করবে না এনসিপি: হাসনাত
ad728
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ২৪-এর জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান কারীদের সঙ্গে এনসিপি জোট করবে না। তারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। তবে যারা সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তারা চাইলে প্রয়োজনে আমরা তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের নতুন সমবায় মার্কেট ভবনের নবম তলায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনী জোট বা দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। আমরা সংস্কার ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে ছাড় দিচ্ছি। জাতীয় ঐকমত্য ও সংস্কারের প্রশ্নে যারা আসতে চায় আমরা তাদের নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার বিষয়কে ওয়েলকাম জানাব।

তিনি আরও বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণার কথা বলেছেন।

এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আমাদের সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমরা দেখছি টকশোতে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ও পেইড বুদ্ধিজীবী আছে, যাদের ভাড়ায় খাটানো যায়, তারা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুদিনে তাদের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিল না।

তিনি বলেন, জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস এগুলো অতীতে কারা করেছিল এবং বর্তমানে কারা করছে এটা গত দুদিনের কার্যক্রমে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিকভাবে হয়নি যে ব্যালটের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য জেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি সম্প্রসারিত করা হচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে অফিস করছি। এগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ছাত্রশক্তির স্থানীয় নেতারা।



হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ad300