| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চট্টগ্রামে নিঃস্ব একটি পরিবার !

আয় নেই, আছে ব্যয়। হিসাব করে চলতে গিয়েও খেতে হচ্ছে হোচট। সরকারের সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াতে পারে নিঃস্ব পরিবারটি।

  • প্রকাশের সময় : 29-09-2026 | 12:43 PM
একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চট্টগ্রামে নিঃস্ব একটি পরিবার !
ad728
একটি দূর্ঘটনা, সারাজীবনের কান্না। এ কথাটাই যেন বাস্তব হয়ে ধরা দিল সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ আলমগীরের পরিবারে। নিহত মোঃ আলমগীর চলতি বছরের সেপ্টেম্বর ১০ তারিখে চট্টগ্রাম নগরীর সোল্ট গোলা ক্রসিং এলাকায় মোটরসাইকেলে আরহী থাকা অবস্থায় কাভার্ডভ্যান চাপায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভর্তি করার আগেই মারা যান। জানা গেছে, মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই ছেলে মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৪০) একজন গৃহিণী, একমাত্র ছেলে মেহেদী হাসান ফাহিম (২০) এইচএসসি পাশ করে দারিদ্র্যতার কারণে আর লেখাপড়ার গন্ডি ধরতে পারে নি। এখন খুঁজে বেড়াচ্ছে পরিবারের ঘানি ধরার একটি চাকুরী। আর একমাত্র মেয়ে ইসরাত জাহান মাইসা (১৭) একটি বেসরকারি কলেজে একাদশে পড়ছে।  সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত আলমগীর। বিগত করোনা কালীন সময়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয় তাঁর। ছোটখাটো মাংস স্লাপাইয়ের ব্যবসাও করতেন, সেটাতেও একসময় লস দিতে দিতে ছেড়ে দিতে হয়। পরে এক সময় সংসারের ঘানি টানতে গিয়ে অবশেষে নিজের মোটরসাইকেল দিয়ে পাঠাও আর উবারে ভাড়া মারতেন। আর যা আয় হতো তা দিয়েই তাদের সংসার জীবন চলতো। আল্লাহ তাআলা তাও কেড়ে নিয়ে গেলেন। এভাবেই কাঁদতে কাঁদতে নিজের কষ্টের কথাগুলো বলছিলেন নিংস্ব হয়ে পড়া নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার। তিনি চোখের পানি মুছতে মুছতে বলছিলেন, ছেলেটার একটা চাকুরী হলেও না হয়, সংসারটা চলতো। স্বামী মারা যাওয়ার পর কোন সহযোগিতায় পেলেন না আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কাছ থেকেও। 
চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট আকসারা বাদ মেম গলির এলাকার সেকান্দার আলীর বাড়ীর স্থায়ী বাসিন্দা মরহুম সেকান্দার আলী সন্তান নিহত আলমগীর, স্ত্রী ও সন্তানদের নিয়ে মনছুরাবাদ একটি ভাড়া বাসায় থাকতেন। এখন সেই ভাড়া বাসার ভাড়া দিতেও হিমসিম খেতে হচ্ছে অসহায় পরিবারটির। ছেলের বেকার জীবন আর মেয়ের লেখাপড়া সাথে ভাড়া ঘরের ভাড়া দেওয়া তো দূর, এখন পরিবার দুই বেলা খাবারের ব্যবস্থা করতেও দ্বিধায় ভুগছেন! 
সমাজের বৃত্তবানদের এবং সরকারের কাছে দয়া কিংবা করুণা নয়, পরিবারটি আর দশটা পরিবারের মতো করেই সমাজে চলতে চায়। কোন সহযোগিতা করার জন্য অনুরোধ নয়, ছেলের চাকুরী এবং সড়ক দুর্ঘটনায় সরকারী সহযোগিতা যেন নিহতের পরিবার পায় সেই প্রত্যাশা করেন এখন নিংস্ব এই পরিবার।



জাপানে দক্ষ কর্মী পাঠাতে দূতাবাসের সেমিনার  ১৩টি সমঝোতা স্মা

জাপানে দক্ষ কর্মী পাঠাতে দূতাবাসের সেমিনার ১৩টি সমঝোতা স্মা

ad300