| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ঢাকা ও ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা, ফরিদপুর ও গাজীপুরসহ গুরুত্বপূর্ণ ১৪টি জেলায় এই নিয়োগ প্রদান করা হয়। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, জনস্বার্থে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

  • প্রকাশের সময় : 31-03-2026 | 03:56 PM
ঢাকা ও ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ad728
দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা, ফরিদপুর ও গাজীপুরসহ গুরুত্বপূর্ণ ১৪টি জেলায় এই নিয়োগ প্রদান করা হয়। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, জনস্বার্থে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের সমপরিমাণ ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, ঢাকায় ইয়াছিন ফেরদৌস এবং গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফেনীতে অধ্যাপক এম এ খালেক, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম এবং নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক নিয়োগ পেয়েছেন। তালিকার অন্য জেলাগুলোর মধ্যে বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী এবং চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিমকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।




ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক বিস্ফোরণের

ad300