| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এনসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

একনেকের ৩১তম সভায় চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটর কতৃক পরিচালনার চুক্তির খসড়া অনুমোদন করে। সিসিটিকেও বিদেশী অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া শুরুর জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

  • প্রকাশের সময় : 04-10-2026 | 06:48 PM
এনসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন
ad728
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের উদ্যোগে আজ ১লা অক্টোবর যুগ্ম-সমন্বয়ক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম-সমন্বয়ক রবিউল হক শিমুলের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মছি উদ্দৌল্লা, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শ ম জামাল, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কাজী আনোয়ারুল হক হনি, বন্দর জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন সেলিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহবায়ক মো: হেলাল উদ্দিন কবির, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ জাহেদ উদ্দিন শাহিন, বিএলএফ চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবছার তৌহিদ প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের রাজস্বের টাকায় নির্মিত এবং আধুনিক যন্ত্রপাতি সজ্জিত বন্দরের সকল টার্মিনাল এ দেশের শ্রমিক কর্মচারী দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। প্রতি বছর তারা কন্টেইনার হ্যান্ডেলিং এর নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে বিপুল টাকা জাতীয় রাজস্ব আয়ে যুক্ত করছে। এ নদী বন্দরে কোন টার্মিনালেই নতুন করে বিনিয়োগের সুযোগ নেই। এমতবস্থায় বিদেশি অপারেটরকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ। আমরা এর তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করছি। বক্তাগণ আরো বলেন, বিদেশি পুঁজি বিনিয়োগের সুযোগ আমাদের আছে, বঙ্গোপসাগরে বিস্তৃর্ণ উপকুলে একটি সমুদ্র বন্দর স্থাপনের দায়িত্ব বিদেশীদের দেয়া যেতে পারে। এতে আন্তর্জাতিক নো-বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ অঞ্চলের মহীসোপানের গঠন প্রকৃতির কারণে বিদেশি বড় আয়তনের মাদার বেসেল সমূহ সহজেই ঐ সমুদ্র বন্দরে ভিড়তে পারবে। বন্দর রক্ষা কমিটি ঘোষিত আগামীকালের অবস্থান কর্মসূচি সফল করার জন্য চট্টগ্রামের  দল-মত নির্বিশেষে সকলকে আহবান জানানো হয়, যাতে করে সরকার এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসেন।



সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

ad300