| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

এলপিজি গ্যাসের জন্য হাহাকার-২ হাজারে বিক্রি হচ্ছে

  • প্রকাশের সময় : 03-01-2026 | 10:19 PM
এলপিজি  গ্যাসের জন্য হাহাকার-২ হাজারে বিক্রি হচ্ছে এলপিজি সঙ্কট, যে যা পারছে দাম হাকাচ্ছে, দেখার কেউ নেই
ad728


নিজস্ব প্রতিবেদক:  প্রায় সপ্তাহকাল যাবতেরও বেশি সময় ধরে রাজধানী ঢাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে।  ভোক্তা পর্যায়ে  রয়েছে ব্যাপক চাহিদা, দোকানে দোকানে ঘুরছে গ্রাহক, কিন্তু এলাকার খুচরা দোকানগুলোয় মিলছে না এলপিজি সিলিন্ডার। কেননা রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জেলায় বাসাবাড়িতে বেশি ব্যবহৃত হয় এলপিজি সিলিন্ডার। আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ৮০০ টাকা বেশি দিয়ে অর্থাৎ ১৮০০-২০০০ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন অধিকাংশ গ্রাহক। অনেককেই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। আজ শনিবার (৩ জানুয়ারী) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা প্রতিনিধিদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশে এলপিজি সরবরাহকারী অনেক কোম্পানি আছে, যাদের মধ্যে প্রধান কয়েকটি হলো: বসুন্ধরা এলপি গ্যাস, ওমেরা এলপিজি, যমুনা গ্যাস, বিএম এনার্জি (বিএম গ্যাস), লাউগফস গ্যাস, টোটালগ্যাজ, বেক্সিমকো এলপিজি, নভানা এলপিজি, ইনডেক্স, এবং পেট্রোম্যাক্স, যেখানে বসুন্ধরা ও ওমেরা বাজারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। মোট প্রায় ৫৮টি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি থাকলেও, তার মধ্যে প্রায় ২৮টি কোম্পানি সক্রিয় আছে, যাদের মাধ্যমে হাজার হাজার ডিলার ও রিটেইলার সেবা দিচ্ছে।

এদিকে এই অস্বাভাবিক বাড়তি দামে বিস্ময় প্রকাশ করেছেন সারা দেশে এলপিজি সিলিন্ডার পরিবেশক সমিতির সভাপতি সেলিম খান। তিনি বলেন, অধিকাংশ কোম্পানি সরবরাহ বন্ধ রেখেছে। হাতে গোনা কয়েকটি কোম্পানির এলপিজি সরবরাহ করা হচ্ছে। ১ হাজার সিলিন্ডারের চাহিদা দিলে ২০০ থেকে ৩০০ সিলিন্ডার পাওয়া যাচ্ছে। ট্রাক গিয়ে বসে থাকছে, খরচ বাড়ছে। প্রতি সিলিন্ডারে কোম্পানি ৭০ থেকে ৮০ টাকা বাড়তি দাম নিচ্ছে।
  
শনিবার সকাল ১০টার দিকে কথা হয় মিরপুরের কালশীর সাংবাদিক এইচ এম ইমামের সঙ্গে, তিনি বলেন, বাসায় গ্যাস সিলিণ্ডারে গ্যাস ফুরিয়ে যাওয়ায় তিনি ও তার স্ত্রী কেরানীগঞ্জের সোনালী বাজার থেকে গ্যাস কেনার জন্য বের হন। দু চারটি দোকানে গ্যাস নেই বলে জানান দোকানীরা। পরে  গাজী গ্যাস নামক এক দোকান থেকে ১২০০ টাকার সিলণ্ডার ২০০০ টাকায় কিনতে বাধ্য হন তারা।
শুধু ইমাম পরিবার নন, এমনি রাজধানীসহ সারা দেশের লাখ পরিবার এলপিজি  সিলিণ্ডার গ্যাসের অভাবের কথা বলেন। অনেকেই বাধ্য হয়ে ১৯৫০-২০০০ টাকায়  ১২ কেজির সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। আবার কোন কোন স্থানে তাও না পাওয়া যাবায় অনেকে ইলেকট্রিক চুল্লি বা বাইরের দোকান থেকে তিন বেলার খাবারে কিনে খেতে বাধ্য হচ্ছেন।
পূর্ব  রামপুরার ১২৭ নম্বর বাড়ির গৃহিনী সুবর্ণা জানান,আজ শনিবার সকালে তাদের এলপিজি গ্যাস ফুরিয়ে যায়। নিয়মিত যেসব দোকান থেকে গ্যাস আনা হয়, এমন তিনটি দোকানে গ্যাসের জন্য তিনি মুঠোফোনে যোগাযোগ করেন। প্রতিটি দোকান থেকেই জানানো হয়, সিলিন্ডারের সাপ্লাই নেই। তিনি বিষয়টি তার স্বামীকে জানালে বহু কষ্টে তিনি বনশ্রীর একটি দোকান থেকে সন্ধ্যার পরে ২০০০ টাকা দিয়ে একটি সিলিন্ডার সংগ্রহ করতে সমর্থ হন। গ্যাস নিয়ে প্রায় সপ্তাহের বেশী দিন ধরে এমন অরাজকতা থাকলেও এনার্জি রেগুলেটরী বা ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া দেখা যাচ্ছে না। যার কারণে ক্ষুব্ধ গ্রাহকরা।

এদিকে গ্যাসের খুজরো ব্যবসায়ী হাসান মাহমুদের ভাষ্য, প্রতিদিন তিনি ১৫ থেকে ২০টি সিলিন্ডার বিক্রি করতেন। এখন দোকানে একটি সিলিন্ডারও নেই। গতকাল বড় দোকানিদের কাছ থেকে তিনটি সিলিন্ডার এনে প্রতিটি দুই হাজার টাকা বিক্রি করেছেন। তবে সেগুলো ক্রেতাদের কাছে অনুমতি নিয়ে। আজ বেশি দামে বিক্রি বন্ধ রেখেছেন বলেও জানান তিনি। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ডিলাররা বাড়তি দামে বেচার কোনো রসিদ দিচ্ছে না। কাস্টমারও নানান প্রশ্ন করেন। তাই আর বিক্রি করছি না।
মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় ছোট ও খুচরা বিক্রেতাদের কাছে পাইকারিতে এলপিজি সিলিন্ডার সরবরাহ করে স্পার্ক এনার্জি সলিউশন নামের একটি প্রতিষ্ঠান। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন বিক্রয় প্রতিনিধি  জানান, প্রায় দুই সপ্তাহ ধরে তাঁরা স্বাভাবিক সরবরাহ পাচ্ছেন না। আগে এক চালানে কোম্পানিগুলো থেকে ১২ ও ৩৫ কেজির ১৫০ থেকে ২০০টি সিলিন্ডার পাওয়া যেত। এখন একই পরিমাণ চাহিদা পাঠালেও দেওয়া হচ্ছে ১৫ থেকে ২০টি। সরবরাহ না করার কারণ হিসেবে জানানো হচ্ছে, গ্যাসের মজুত নেই।

শীতের সময় বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায়। এতে দামও কিছুটা বাড়তি থাকে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজসংকট। নিয়মিত এলপিজি পরিবহনের ২৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। এতে আগের মাসের তুলনায় গত মাসে এলপিজি আমদানি কমে গেছে।

এদিকে ভোক্তাদের অভিযোগ জানানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ (২৪/৭) খোলা রয়েছে। অনলাইনে www.dncrp.com-এ অভিযোগ করা যায়।  



সর্বশেষ সংবাদ
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ad300