আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য হিসেবে আইনজ্ঞ আলিরেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার (১ মার্চ) এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দেশটির রাষ্ট্রীয় শাসন ও ধর্মীয় অভিভাবকত্ব বজায় রাখতেই এই অস্থায়ী পরিষদ গঠন করা হয়েছে।
খামেনি হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে ইরানি সংবিধানে অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠনের বিধান রয়েছে। এই পরিষদে প্রেসিডেন্ট ও বিচার বিভাগের প্রধানের পাশাপাশি 'গার্ডিয়ান কাউন্সিলের' একজন জুরিস্ট বা আইনজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। সেই গুরুত্বপূর্ণ পদে এখন আলিরেজা আরাফি দায়িত্ব পালন করবেন।
বর্তমান পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা এবং পরবর্তী উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াটি এই পরিষদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। খামেনি হত্যার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত, তখন ইরানের এই নতুন নেতৃত্ব গঠনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।