| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

কক্সবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : 15-11-2025 | 04:06 PM
কক্সবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ad728
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ(৬) ও জোসনা বেগম(৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরাপাড়া এলাকার মো. ইলিয়াছের ছেলে ও জোসনা বেগম রামুর গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমেদের মেয়ে। নিহত আবদুল্লাহ এবং জোসনা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।   

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল আবদুল্লাহ এবং জোসনা বেগম। খেলার ফাঁকে বাড়ির লোকজনের অগোচরে তারা দুইজনই পুকুরে পানিতে পড়ে যান। কিছুক্ষণ পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তবে ধারণা করা হচ্ছে তারা একজন অন্য জনকে বাঁচানোর চেষ্টা করে পুকুরের পানিতে ডুবে গেছে। এ কারণে দুজনের মৃত্যু হয়েছে।  

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে আইনগত সহায়তা দেওয়া হবে।



বিশ্বকাপ ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

বিশ্বকাপ ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

ad300