| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

কুমিল্লায় দুই লরির সংঘর্ষে চালকসহ নিহত ২

  • প্রকাশের সময় : 28-12-2025 | 04:27 PM
কুমিল্লায় দুই লরির সংঘর্ষে চালকসহ নিহত ২
ad728
কুমিল্লার চৌদ্দগ্রামে এক লরির পেছনে আরেক লরির ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লরি চালক নোয়াখালী কোম্পানীগঞ্জের চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুল জব্বার (৩১) ও হেলপার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. শাকিল (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে রবিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টায় উপজেলার আমানগন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলমান একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লরিকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ওই লরি গাড়ীর চালক আব্দুল জব্বার মারা যান। 

গুরুতর আহত অবস্থায় হেলপার শাকিলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,রবিবার (২৮ ডিসেম্বর) রাত দেড়টায় মহাসড়কের আমানগন্ডা বিজিবি ক্যাম্পের একটু সামনে চট্টগ্রামমুখী লেনে দুইটি লরি দুর্ঘটনা কবলিত হয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে দুর্ঘটনায় মোট দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।



জামায়াতের নতুন চাল, এনসিপির নতুন ভাবনা—আসিফ মাহমুদ কি নির্বা

জামায়াতের নতুন চাল, এনসিপির নতুন ভাবনা—আসিফ মাহমুদ কি নির্বা

ad300