| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : 01-11-2025 | 10:06 PM
কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ad728

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি রেলসেতুর নিচ থেকে ৫২ বছর বয়সী এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

 

নিহত নারীর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। তাঁর ছেলে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। নিহত নারীর ছেলে জানান, তাঁর মায়ের মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রায় তিন থেকে চার বছর ধরে তাঁর মায়ের মানসিক সমস্যা ছিল। শুক্রবার সকালে গোয়ালন্দ রেলস্টেশনে তাঁকে দেখা গিয়েছিল, এরপর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে লাশের সন্ধান পেয়ে কুমারখালী এসে মাকে মৃত অবস্থায় পান তিনি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে রেলসেতুর নিচে অজ্ঞাতপরিচয় নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কুমারখালী থানার উপপরিদর্শক ও সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা আবদুর রশিদ বলেন, মরদেহের মাথায় আঘাতের ক্ষত আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ধর্ষণের পর হত্যাকাণ্ড হতে পারে, তবে বিষয়টি এখনই নিশ্চিত নয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

 

পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

 

 




ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

ad300