| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ নারীসহ নিহত ৫

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও চালকসহ দুইজন পুরুষ রয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে প্রাণ হারালেন অটোরিকশার ৫ আরোহী। দুপুর ২টার দিকে কবুরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

  • প্রকাশের সময় : 21-02-2026 | 10:35 PM
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ নারীসহ নিহত ৫
ad728
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও চালকসহ দুইজন পুরুষ রয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে প্রাণ হারালেন অটোরিকশার ৫ আরোহী। দুপুর ২টার দিকে কবুরহাট থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন— আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে দুইজনের মরদেহ আনা হয়েছে, বাকিরা দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ