| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আদালতের শরণাপন্ন হলেন শিল্পা শেঠি

  • প্রকাশের সময় : 27-11-2025 | 02:37 AM
আদালতের শরণাপন্ন হলেন শিল্পা শেঠি
ad728
অভিনেত্রী শিল্পা শেঠি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হয়ে এর মধ্যেই এবার নিজের প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস চেয়ে বম্বে হাইকোর্টের শরণাপন্ন হলেন। বিষয়টি তিনি তুলে ধরেছেন বিগ বস খ্যাত আইনজীবী সানা রইস খানের কাছে।

বিগত দিনে বলিউডের অনেক তারকাদের ব্যক্তিগত ছবি ও তথ্য ভুলভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার অভিযোগ উঠেছে। সেই ধারাবাহিকতায় শিল্পাও আদালতের দ্বারস্থ হলেন। শিল্পা শেঠির অভিযোগ অনুমতি ছাড়াই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, তার নাম ও ছবি  ভুলভাবে ব্যবহার করছে। 

কিছু অসাধু ব্যক্তি প্রচারের স্বার্থে ভুয়ো ছবি ব্যবহার করছে। শুধু তাই নয়, অভিনেত্রীর ছবি ও ভিডিওগুলো বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কার্যকলাপ কেবল শিল্পার আর্থিক ক্ষতিই করছে না, বরং তার ভাবমূর্তির উপরও মারাত্মক প্রভাব ফেলছে।

অভিনেত্রীর আইনজীবী সানা রইস খান বলেন, শিল্পা শেঠির কষ্টার্জিত খ্যাতি কেউ তার অনুমতি ছাড়া নিজের স্বার্থে কাজে লাগাতে পারে না। বছরের পর বছর ধরে অর্জন করা এই খ্যাতিকে ক্ষতিগ্রস্ত করছে এসব ছবির ব্যবহার। তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ব্যক্তিগত লাভের জন্য কোনোভাবেই অভিনেত্রীর ছবি এভাবে ব্যবহার করা যায় না।

প্রসঙ্গত, শিল্পা শেঠির আগে বলিউডের আরও অনেক জনপ্রিয় তারকা এই একই কারনে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং হৃতিক রোশানের মতো প্রবীণ অভিনেতারাও নিজেদের প্রোটেকশন অফ পার্সোনালিটি রাইটস রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন।




স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন

ad300