| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: নিহত ১

  • প্রকাশের সময় : 01-03-2026 | 01:36 PM
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: নিহত ১
ad728
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হাফিজুর রহমান (৪৫) নামে এক জামায়াত সমর্থক নিহত হয়েছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাসাদহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে পুরোনো বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় হাসাদহ মডেল কামিল মাদ্রাসার সামনে দুই পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে হাফিজুর রহমানসহ অন্তত ছয়জন গুরুতর আহত হন।

নিহত হাফিজুর উপজেলার সুটিয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। স্থানীয়রা জানান, আহতাবস্থায় তাঁকে প্রথমে যশোরে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংঘর্ষে আহত অন্যদের মধ্যে খায়রুল ইসলাম, মেহেদী হাসান ও জসিম উদ্দিনসহ আরও পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানিয়েছেন, ঘটনার পর থেকে হাসাদহ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।




বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পাকিস্তান

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পাকিস্তান

ad300