| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাংলাদেশ হাইকমিশনে হামলা: প্রণয় ভার্মাকে ডেকে গভীর উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব

ভারতে বাংলাদেশী হাইকমিশনে বার বার হামলায় উদ্বেগ জানিয়ে সে দেশের ঢাকাস্থ হাইকমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানাল বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। একই সঙ্গে এ সহিংসতা–হুমকির ঘটনা তদন্ত ও দোষিদের শাস্তির আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • প্রকাশের সময় : 23-12-2025 | 11:54 PM
বাংলাদেশ হাইকমিশনে হামলা: প্রণয় ভার্মাকে ডেকে গভীর উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব ভারতে বাংলাদেশী হাইকমিশনে হামলা: ভারতীয় রাষ্ট্রদুত প্রণয় ভার্মাকে ঢেকে উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব
ad728

নিজস্ব প্রতিবেদক:  ভারতে বাংলাদেশী হাইকমিশনে বার বার হামলায় উদ্বেগ জানিয়ে সে দেশের ঢাকাস্থ হাইকমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানাল বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। একই সঙ্গে এ সহিংসতা–হুমকির ঘটনা তদন্ত ও দোষিদের শাস্তির আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ জানাতে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রণয় ভার্মাকে মঙ্গলবার সকাল ১০টায় তলব করা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনা ঘটল। আর অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণয় ভার্মাকে তলব করে ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা, ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে এই উদ্বেগ জানানো হয়। আজো নয়া দিল্লিতে বাংলাদেশস্থ হাই কমিশনের সামনে বিক্ষোভ জানায় সংক্ষুব্ধ জনতা।

ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন প্রাঙ্গণের বাইরে সংঘটিত সহিংস বিক্ষোভের বিষয়েও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ধরনের পরিকল্পিত সহিংসতা বা কূটনৈতিক স্থাপনার প্রতি হুমকিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানায়। এসব কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই বিপন্ন করে না; বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।

এসব ঘটনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে। এ ছাড়া ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক কর্মী ও স্থাপনার মর্যাদা-নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার তার আন্তর্জাতিক-কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছে সরকার। প্রসঙ্গত আজও ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে  বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিক একটি পিটিয়ে ও পরে পুড়িয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভের সৃষ্টি।



গণভোটের ফলাফল প্রকাশ করল ইসি

গণভোটের ফলাফল প্রকাশ করল ইসি

ad300