| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ঝিনাইদহে মাদক-অস্ত্রসহ নারী আটক

  • প্রকাশের সময় : 29-01-2026 | 04:56 PM
ঝিনাইদহে মাদক-অস্ত্রসহ নারী আটক
ad728
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব-৬।

বুধবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। 

ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

অভিযানকালে বাড়ি থেকে দুই কেজি গাঁজা ও ৮টি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ও অস্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাছলিমা আক্তারকে আটক করে র‍্যাব-৬।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পালাতক রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, র‍্যাব-৬ এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আটক নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।



খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর কাছে

ad300