| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের: এলাকায় উত্তেজনা

  • প্রকাশের সময় : 20-02-2026 | 04:47 PM
ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের: এলাকায় উত্তেজনা
ad728
শেরপুর-জামালপুর ব্রিজের দক্ষিণ পাশে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের চেকপোস্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদরের কেন্দুয়ারচর এলাকার দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক আহম্মেদ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর-জামালপুর সীমান্ত সংলগ্ন ব্রিজের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ব্রিজের দক্ষিণ পাশে পুলিশি চেকপোস্টের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক আহম্মেদ শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে পেছনে থাকা মোটরসাইকেলটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার ও তার ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় জনতা রাস্তায় নেমে আসে এবং দুটি গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, দুর্ঘটনাস্থল জামালপুর জেলার সীমানায় হওয়ায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ তদারকি করছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।