| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নরসিংদীতে গলাকেটে কিশোর অটোরিকশা চালককে হত্যা

  • প্রকাশের সময় : 29-11-2025 | 07:55 PM
নরসিংদীতে গলাকেটে কিশোর অটোরিকশা চালককে হত্যা
ad728
নরসিংদীর রায়পুরায় এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের গাবতলী আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজের নিকট এই ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম শাহাদাত হোসেন (১৪)। সে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পূর্ব পাড়া গ্রামের  ইব্রাহিম মিয়ার ছেলে

পুলিশ ও স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের সন্তান কিশোর শাহাদাত হোসেন। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে তার বড় ভাই ইয়াছিন হোসেনের অটোরিকশা চালাত। চলতি ধানকাটার মৌসুম থাকায় বড় ভাই ধানকাটায় ব্যস্ত। এসময় ছোট ভাই কিশোর শাহাদাত হোসেন তার বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে রোজগারের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পার্শবর্তী এলাকা গাবতলী-আমিরগঞ্জ সড়কের বদরপুর ব্রীজ সংলগ্ন সড়কের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। আর একটু অদূরেই তার অটোরিকশা পরে থাকতে দেখা  যায। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের ভাই ইয়াছিন জানান, ছিনতাইকারী চক্র আমার ভাইয়ের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শাহাদাত তার রিকশাটি দিতে চায়নি, এ অবস্থায় তারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নির্মমভাবে হত্যা করে। আমি এ ঘটনার বিচার চাই।

রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে না পেরে গলা কেটে চালককে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



তত্ত্বাবধায়ক নয়, এ সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি

তত্ত্বাবধায়ক নয়, এ সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি

ad300