| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ, ছড়ানো হয়েছে অপপ্রচার

  • প্রকাশের সময় : 18-01-2026 | 10:06 PM
বিলুপ্ত হয়নি ইউপিডিএফ, ছড়ানো হয়েছে অপপ্রচার
ad728
ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি। দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ব্যাখ্যা তুলে ধরে প্রেস ব্রিফিং-এর আয়োজন করেছে সংগঠনটি।

শনিবার (১৭ জানুয়ারি ) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সমীরণ চাকমা (চারমিং), সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দিপন চাকমা,কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ পার্টি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি,অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণসহ অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণসহ আরও নানা ধরনের সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত ২০/২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।

এই ঘটনায় সোশাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়েছে জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছে।

সেই সাথে তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে বানোয়াট ও বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত করার মত একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণা ষড়যন্ত্রের অংশ বলে জানানো হয়।

কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতিত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন জানিয়ে অবান্তর এই ঘোষণার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা।




অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, জানাল নির্ব

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, জানাল নির্ব

ad300