| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করা হচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : 07-02-2026 | 04:04 PM
মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করা হচ্ছে : হাসনাত আব্দুল্লাহ
ad728
মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। 

তিনি বলেছেন,, একটি পক্ষের নেতারা প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিলেও গোপনে তারা এবং তাদের কর্মীরা ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, এ ধরনের দ্বিমুখী আচরণই তাদের রাজনীতির প্রকৃত চিত্র তুলে ধরে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ) দুপুর ১২টায় যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, তারা সন্ত্রাসী চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত। মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতই ভারতের দালালি করার চেষ্টা করছে। তারা মুখে যা-ই বলুক বাংলাদেশের মানুষের প্রয়োজন, চাহিদা ও আকাক্ষাকে ধারণ করে না।

তিনি বলেন, শুক্রবার ইনকিলাব মঞ্চের ঘটনায় প্রশাসনের আচরণ সবাই দেখেছেন, যা ছিল এক ধরনের টেস্ট ম্যাচ। আবারও পুরোনো আওয়ামী ফ্যসিস্ট কায়দায় পুলিশকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। 

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে পোশাক পরেন তা জনগণের আস্থার প্রতীক। আপনারা জনগণের জন্য কাজ করেন এবং জনগণের টাকায় বেতন পান। আপনারা কোনো রাজনৈতিক দলের কাছে নয়, বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। 

পুলিশকে উদ্দেশ্য করে হাসনাত আরও বলেন, আপনাদের বিএনপির পুলিশ, জামায়াতের পুলিশ কিংবা এনসিপির পুলিশ হওয়ার দরকার নেই। আপনারা বাংলাদেশের পুলিশ হন। আমাদেরকে আপনাদের পাশে পাবেন। পুরো বাংলাদেশ আপনাদের সহযোগিতা করবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো দল বা পক্ষের কলঙ্ক গায়ে মাখবেন না।

জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 



৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল

৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল

ad300