| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাউজানে গোয়াল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : 23-11-2025 | 07:02 PM
রাউজানে গোয়াল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
ad728

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে গোয়ালঘর থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পৌর এলাকার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার হয়। আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু সাইদ (৩৭)। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। পুলিশ জানায়, সাইদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রাউজান থানায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়াত হোসেন।

পুলিশ জানায়, রাউজান থানার উপপরিদর্শক মো. কাউছার হামিদ এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে প্রথমে আবু সাইদের থেকে ৫টি পিস্তলের গুলি এবং ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে গোয়ালঘর থেকে একটি দেশি বন্দুক ও চারটি শটগানের গুলি উদ্ধার করা হয়। এর আগেও তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আবু সাইদ দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ৭ নভেম্বর একই উপজেলার চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুর সেচে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র-গুলি গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল। এরপর ১৭ নভেম্বর একই উপজেলা থেকে বিদেশি পিস্তল, ৪টি এলজি, ১টি রাইফেল, ১১টি গুলিসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে বিদেশি পিস্তল, রাইফেল এবং আটটি গুলি উদ্ধার করা হয়েছে পুকুর সেচে।



খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

ad300