| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু

  • প্রকাশের সময় : 21-01-2026 | 06:16 PM
লক্ষ্মীপুর কারাগারে ডাকাতি মামলার আসামির মৃত্যু
ad728
লক্ষ্মীপুর কারাগারে আবুল বাশার (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

বুধবার (২০ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। গত ১৬ জানুয়ারি চন্দ্রগঞ্জ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হন তিনি।

জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা ওই বাড়ির দাউদ আলীর বসতঘর থেকে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ৬টি মোবাইল ফোনসহ মোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর ভূক্তভোগী থানায় মামলা দায়ের করলে গত ১৬ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে বাদশা মিয়া (৩৫), আলা উদ্দিন (৩২) এবং আবুল বাশার ওরফে বাশার ডাকাতকে (৫০) গ্রেপ্তার করে। তাদের তথ্যে লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। আবুল বাশারের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।

লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, হাজতি আবুল বাসার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল বলেন, কারাগারের হাজতি আবুল বাসারের মৃত্যু হয়েছে। তিনি এজমা রোগী ছিলেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।





সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

ad300