| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ঢাবির ১৯৯৩-৯৪ সেশনের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বান্ধব’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আনন্দ, উচ্ছ্বাস আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

  • প্রকাশের সময় : 14-11-2026 | 09:13 PM
ঢাবির ১৯৯৩-৯৪ সেশনের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত
ad728

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনে অংশ নিয়ে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও আনন্দঘন মুহূর্ত একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন এবং সদস্যসচিব মো. শাহীনুর আলম (শাহীন)। তাঁরা এ আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আফরোজ উর্মি।

আনন্দঘন এ পুনর্মিলনীর মধ্য দিয়ে পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন এবং বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিগুলোকে ফিরে দেখার সুযোগ পান ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীরা।




সবার কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী

সবার কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী

ad300