| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

শরতেই ঘন কুয়াশায় ঢাকা পড়লো পঞ্চগড়

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। এখন শরৎকাল চললেও এ কুয়াশা যেন প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ধূসর সাদা আস্তরণে ঢেকে ছিল। এ সময় জনজীবনে শীতের আমেজ ফিরে এসেছে। নদীর তীরে ফুটছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজছে শিশিরবিন্দুতে।

  • প্রকাশের সময় : 20-09-2025 | 04:44 PM
শরতেই ঘন কুয়াশায় ঢাকা পড়লো পঞ্চগড়
ad728
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত চারপাশ ঢেকে যাচ্ছে কুয়াশায়। এখন শরৎকাল চললেও এ কুয়াশা যেন প্রকৃতিতে শীতের আগমনী বার্তা দিচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ধূসর সাদা আস্তরণে ঢেকে ছিল। এ সময় জনজীবনে শীতের আমেজ ফিরে এসেছে। নদীর তীরে ফুটছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজছে শিশিরবিন্দুতে।

পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকার করিম উদ্দীন সময় সংবাদকে বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে এবার অনেক আগেভাগেই শীত নামবে।’
 
একই কথা বলেন স্বপন আহম্মেদ। তিনি বলেন, ‘কয়েকদিন ধরে সন্ধ্যার পর হালকা কুয়াশা দেখা যাচ্ছিল। আজ সকালে পুরো চারপাশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। তবে সকাল ৮টার পর সূর্যের দেখা মেলে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হচ্ছে। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একই সঙ্গে এটি শীতের আগমনী বার্তাও দিচ্ছে। বলা যায়, এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।’
 
তিনি আরও জানান, শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৫ দশমিক ২ ডিগ্রিতে।