| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সাতক্ষীরা-৩ আসনে শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় অর্ধদিবস হরতাল, সড়কে আগুন

  • প্রকাশের সময় : 04-11-2025 | 10:50 PM
সাতক্ষীরা-৩ আসনে শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় অর্ধদিবস হরতাল, সড়কে আগুন
ad728

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদে অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তাঁর কর্মী-সমর্থকরা।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সাতক্ষীরার নলতা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কর্মী-সমর্থকরা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় মুহুর্মুহু স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নলতা বাজারের দোকানপাটও বন্ধ ছিল, ফলে জনভোগান্তি চরমে পৌঁছায়।

 

অবরোধ চলাকালে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি'র মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ কর্মীরা।

 

অবরোধ কর্মসূচিতে নলতা ইউনিয়ন বিএনপি'র সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য শেখ নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে এই আসনে বিএনপি'র পরাজয় নিশ্চিত হবে।