| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৫ টাকার দ্বন্দে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের প্রাণহানী

  • প্রকাশের সময় : 22-02-2026 | 02:46 PM
৫ টাকার দ্বন্দে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের প্রাণহানী
ad728
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিল ৫ টাকা কম দেওয়ায় বড় ভাইয়ের মারধরের পর ছোটো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন আলমগীর।

আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তাঁর শ্বশুরবাড়িতে একটি বৈদ্যুতিক মিটার আছে । সেটি আলমগীর ও তাঁর বড় ভাই খোরশেদ আলম যৌথভাবে  ব্যবহার করে আসছিলেন। বিদ্যুৎ বিলের টাকা দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন। আলমগীরের বড় ভাই খোরশেদ অভিযোগ করেন, চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছে।

শনিবার সন্ধ্যায় এ বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে খোরশেদ ও তাঁর কয়েকজন সঙ্গী আলমগীরকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎ বিল নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দোকানে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সেখানে প্রত্যক্ষদর্শীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাঁচ মিনিট পর আলমগীর বসা অবস্থা থেকে ঢলে নিচে পড়ে যান। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবার থেকে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।  লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।