| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বাহরাইনকে হারিয়ে এশিয়া কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

  • প্রকাশের সময় : 28-11-2025 | 03:55 PM
বাহরাইনকে হারিয়ে এশিয়া কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ
ad728
শুক্রবার (২৮ নভেম্বর) চীনের চংকিনে অনুষ্ঠিত এএফসি অ-১৭ বাছাই টুর্নামেন্টে বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশের যুবারা জয়রথ অব্যাহত রেখেছে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ গ্রুপ 'এ' তে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এবং এশিয়া কাপের (মূল পর্ব) আরও কাছাকাছি পৌঁছে গেল। বাংলাদেশের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেন। আগামী ৩০ নভেম্বর গ্রুপ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের অঘোষিত ফাইনালে স্বাগতিক চীনের মুখোমুখি হবে।

বাহরাইনের বিপক্ষে আজকের জয়টি বাংলাদেশের জন্য বেশ কঠিন ছিল। প্রথমার্ধে একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও বাংলাদেশ গোল করতে ব্যর্থ হয় এবং গোলরক্ষক ও ডিফেন্ডারদের নৈপুণ্যে গোল খাওয়া থেকে রক্ষা পায়।

তবে ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইন থেকে পাওয়া বল কাজে লাগিয়ে বায়েজিদ গোল করে দলকে এগিয়ে দেন। ৭২ মিনিটে ফয়সালের অসাধারণ পাস থেকে মানিক দুর্দান্ত একটি লম্বা শটে দর্শনীয় দ্বিতীয় গোলটি করেন। ৮৫ মিনিটে বাহরাইনের হয়ে হোসেন জুবায়ের একটি গোল শোধ দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ সতর্কতামূলক ফুটবল খেলে ২-১ গোলের জয় নিশ্চিত করে।

বর্তমানে গ্রুপে বাংলাদেশ চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। আজ চীন যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তবে তাদেরও ১২ পয়েন্ট হবে। সেক্ষেত্রে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনাল হবে। বাংলাদেশ স্বাগতিক চীনকে হারাতে পারলে পুরুষ বয়স ভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলার সুযোগ পাবে। তবে চীন জিতে গেলে এবং পয়েন্ট ও হেড টু হেড সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

জয় পেয়ে বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আজ আমাদের কঠিন ম্যাচ ছিল। বাহরাইন অনেক শক্তিশালী দল, তাদের বিপক্ষে আমাদের ছেলেরা জয়লাভ করে ইতিহাস তৈরি করল। তারা সাহস এবং ধৈর্য্যর সঙ্গে খেলা শেষ করেছে।




ফের বাড়ল এলপিজির দাম: ১২ কেজি ১৩৫৬ টাকা

ফের বাড়ল এলপিজির দাম: ১২ কেজি ১৩৫৬ টাকা

ad300