| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ জানুয়ারি

  • প্রকাশের সময় : 06-11-2025 | 12:50 AM
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ জানুয়ারি
ad728

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্স গত ২ নভেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৬ সালের জন্য নবায়ন করা হবে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবায়নকালে আগ্নেয়াস্ত্র গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ২০ আগস্ট ২০২৩ তারিখে ৫৯৪ নম্বর স্মারকে জারীকৃত উৎস কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র আদেশে আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)-এর ধারা ৮-এর উপধারা ৪-এর ক্ষমতাবলে উৎসে কর কর্তন বা সংগ্রহ সংক্রান্ত অধিক্ষেত্র বিষয়ে আদেশ জারি করে।

লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি ১৪২২১০২ নম্বর খাতে ও ফি এর ওপর ১৫ শতাংশ ভ্যাট ১১৪১১০১ নম্বর খাতে এবং ফি’র ওপর ১০ শতাংশ উৎস কর ১১১১১০১ (ব্যক্তি পর্যায়ে), ১১১২১০১ (কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে) নম্বর খাতে অনলাইন চালানের মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকে জমা দিয়ে চালানের কপি, টিন সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, লাইসেন্সের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ জুলাই জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫ অনুযায়ী ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ফি (নবায়ন এর সঙ্গে ১৫% হারে ভ্যাট ও ১০% হারে উৎসে কর প্রযোজ্য) নির্ধারণ করে।

ব্যক্তি পর্যায়ে পিস্তল ও রিভলবারের নির্ধারিত লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেলের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেলের (বন্দুক, শটগান ও রাইফেল) লাইসেন্স নবায়ন ফি ২০ হাজার টাকা। ডিলিং ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন ফি ১০ হাজার টাকা এবং সেফ কিপিংয়ের লাইসেন্স নবায়ন ফি ৬ হাজার টাকা।



শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়া

শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জামায়া

ad300