| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভারতের সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছে বিসিবি

  • প্রকাশের সময় : 06-01-2026 | 01:55 PM
ভারতের সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছে বিসিবি
ad728
ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত সংকট কাটাতে ভারতকে রাষ্ট্রপ্রধানদের সমপর্যায়ের ‘ভিভিআইপি’ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিলেও নিজেদের অবস্থানে শক্ত রয়েছে টাইগাররা। বিসিবি বর্তমানে তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড়।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া এবং ক্রিকেটারদের প্রতি বিসিসিআই-এর আচরণ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন তুঙ্গে। বিসিবির এই অনড় অবস্থানের কারণে সম্প্রচার স্বত্ব ও টিকিট বিক্রিসহ বিভিন্ন খাতে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিচ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধানরা যে ধরনের প্রোটোকল পান, টাইগারদের জন্য সেই একই স্তরের নিরাপত্তার প্রস্তাব করেছে বিসিসিআই। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)  আইসিসির সাথে বিসিবির গুরুত্বপূর্ণ সভায় এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার কথা রয়েছে।

এত বড় আশ্বাসের পরও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে দল নিরাপদ বোধ করছে না। মুস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মান করা হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড। এছাড়া দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্তকেও পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি।
ভারত শেষ পর্যন্ত নজিরবিহীন এই নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশকে রাজি করাতে পারে কি না, নাকি টাইগারদের ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়—এখন সেটাই দেখার বিষয়।





১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার: আসিফ নজরুল

ad300