| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

লা লিগায় ঘরের মাঠে রিয়ালের জয়

  • প্রকাশের সময় : 21-09-2025 | 08:06 PM
লা লিগায় ঘরের মাঠে রিয়ালের জয়
ad728
স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল মাদ্রিদ। এতে দাপট অব্যাহত রেখেছে টানা ছয় ম্যাচে ছয় জয় পেয়েছে মাদ্রিদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপে ও এডার মিলিতাওয়ের গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান আরও মজবুত করল লজ ব্লাঙ্কোজরা।

বল দখলের পরিমাণ ছিল তাদের পক্ষে ৭৩ ভাগ। ২৭ ভাগ ছিল কেবল এস্পানিওলের। এই পরিসংখ্যানই একপেশে ম্যাচের চিত্র তুলে ধরে। যদিও সে অনুসারে গোল কমই হলো। মূলত এস্পানিওলের ডিফেন্স গোল বেশি হতে দেয়নি।

ম্যাচের ২২তম মিনিটে ডিফেন্ডার এডার মিলিতাও প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে মাদ্রিদকে এগিয়ে দেন। প্রায় এক বছরের মধ্যে এটি তার প্রথম গোল। এই গোলের পরই আক্রমণে আরও তেজী হয়ে ওঠে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মাথায় (৪৭তম মিনিটে) ফরাসি তারকা কিলিয়ান এমবাপে বক্সের বাইরে থেকে নিখুঁত চিপ শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আরও কয়েকবার সুযোগ তৈরি করলেও তিনি গোলমুখ খুঁজে পাননি। ভিনিসিউস জুনিয়রেরও একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের শেষদিকে এমবাপের বদলি হিসেবে মাঠে নামেন ইংলিশ তারকা জুদ বেলিংহ্যাম। ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর এটি ছিল তার মৌসুমের প্রথম ম্যাচ। তার উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে।

এস্পানিওলের বিপক্ষে এই জয়ের ফলে কোচ জাবি আলোনসো লা লিগায় ১০০ শতাংশ জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার অধীনে এখন পর্যন্ত লিগের পাঁচ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

এ জয়ের ফলে শিরোপা লড়াইয়ে আরও শক্ত অবস্থান নিল রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচে তাদের পূর্ণ ১৫ পয়েন্ট। অন্যদিকে এস্পানিওল খুব বেশি সুযোগ তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়ে হোঁচট খেল। ৬ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট।



জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্

ad300