| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড

  • প্রকাশের সময় : 08-11-2025 | 11:30 PM
শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড
ad728
তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েন। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং পদযাত্রা পণ্ড হয়ে যায়।

দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে পদযাত্রায় বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পদযাত্রাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এই ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হন এবং পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে, সকাল ৯টা থেকেই হাজারো শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ। তাঁরা জানান, পুলিশের উপ-পরিদর্শক (এসআই), নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মতো সমমানের যোগ্যতাসম্পন্ন কর্মকর্তারা ইতোমধ্যে দশম গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও ১১তম গ্রেডে রয়েছেন।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সরকারের আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। গত ৭ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠালেও তা নবগঠিত পে-কমিশনে পাঠিয়ে দেওয়া হয়। দুই মাস পরও কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষক নেতারা পে-কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পে-কমিশন জানায়, গ্রেড পরিবর্তনের এখতিয়ার তাদের নয়।
এ অবস্থায় শিক্ষকরা দশম গ্রেডে উন্নীতকরণের পুরোনো দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।




সর্বশেষ সংবাদ
সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা ঠিক নয়

ad300