| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হুথি সংকটে সৌদিকে গোয়েন্দা সহায়তা দিতে ইসরায়েলের সঙ্গে আলোচনা

সৌদি আরবের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে পাকিস্তান নিজেদের সীমাবদ্ধতার কথা স্পষ্ট করার পর, হুথি সংকট মোকাবেলায় রিয়াদকে গোয়েন্দা সহায়তা দিতে এগিয়ে এসেছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • প্রকাশের সময় : 16-09-2026 | 12:28 PM
হুথি সংকটে সৌদিকে গোয়েন্দা সহায়তা দিতে ইসরায়েলের সঙ্গে আলোচনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ad728

দ্য জেরুজালেম পোস্টের বরাতে জানা গেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনায় বসেছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর এই আলোচনার পথ উন্মুক্ত হয়।এই সহযোগিতার মূল উদ্দেশ্য হলো রিয়াদকে হুথি বাহিনীর সামরিক মোতায়েন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। ইরান সমর্থিত হুথিরা সম্প্রতি তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশনসহ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও সীমান্ত এলাকায় জোরালো আক্রমণ শুরু করেছে। বাব এল-মানদেব প্রণালি ও এর আশেপাশের সমুদ্রপথে নৌ চলাচল সুরক্ষিত রাখা এবং তেল অবকাঠামো রক্ষায় সৌদি আরব যুক্তরাজ্যের কাছেও সহায়তার আবেদন জানিয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে’ রক্ষাত্মক ব্যবস্থা হিসেবে অভিহিত করে জানান, এটি অন্য দেশে আক্রমণের সুযোগ দেয় না, যা পূর্বের ‘ইসলামিক ন্যাটো’ ধারণার বিপরীত। এতে সৌদি আরবের পক্ষে পাকিস্তানের সামরিক অংশগ্রহণের স্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইরান ও তার মিত্রদের হুমকির মুখে সৌদি-ইসরায়েল নিরাপত্তা সমন্বয় আরও দৃশ্যমান হচ্ছে। তবে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাভাবিকীকরণ শর্তাবলীকে কেন্দ্র করে দুদেশের আলোচনায় অন্যান্য রাজনৈতিক সমীকরণও যুক্ত রয়েছে।