| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দলের যৌথ সমাবেশে এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান । আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ হয়।

  • প্রকাশের সময় : 11-11-2025 | 11:12 PM
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়: জামায়াত আমির
ad728
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দলের যৌথ সমাবেশে এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান । আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ হয়।

সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, 'আমাদের দাবি জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই মানে না, তাদের জন্য ছাব্বিশে কোনো নির্বাচন নেই। এর আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।'

দেশের মুক্তিকামী মানুষ নির্বাচনের আগেই গণভোট চায় জানিয়ে জামায়াতের আমির বলেন, গণভোটের ব্যাপারে সবাই একমত হয়ে যখন স্বাক্ষর করেছি, তখন ভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে সনদ হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠের মতামত।


কোনো দলের নয়, জনতার চাওয়াকে কান পেতে শোনার চেষ্টা করতে বলেন শফিকুর রহমান। নইলে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, দাবির ব্যাপারে আমরা অনড় থাকব। ফ্যাসিবাদের দাবির কাছে দেশের মানুষ মাথা নত করবে না। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সরকার যেন জনগণের দাবি বুঝতে পারে এবং নির্বাচনের আগে গণভোট দেয়।

দ্রুতই নতুন কর্মসূচির ঘোষণা আসবে জানিয়ে শফিকুর রহমান বলেন, সমাবেশের পর আট দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন। দ্রুতই পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আট দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।



বাড়ল এলপি গ্যাসের দাম

বাড়ল এলপি গ্যাসের দাম

ad300