| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসিনার প্লট কান্ডে সাবেক রাজউক সদস্য খুরশীদের আত্মসমর্পণ

  • প্রকাশের সময় : 29-10-2025 | 07:47 PM
হাসিনার প্লট কান্ডে সাবেক রাজউক সদস্য খুরশীদের আত্মসমর্পণ
ad728
দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ আত্মসমর্পণ করেন তিনি। মামলার নথি অনুযায়ী, খুরশীদ ২৩ আসামির একজন। 
বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিযুক্তের নাম জিজ্ঞাসা করে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ দেন। আগের দিন খুরশীদের আইনজীবী মোহাম্মদ শাহীনুর ইসলাম তিনটি পৃথক আত্মসমর্পণ আবেদন দাখিল করেন।
বিচারক বেলা ১১টা ৪৭ মিনিটে আবেদনের শুনানি করেন। এর আগে, এসব মামলায় ৩৪ সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দেন।
পূর্বাচল নিউ টাউন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ১২ থেকে ১৪ জানুয়ারি ঢাকার সমন্বিত জেলা অফিস-১-এ ছয়টি পৃথক মামলা দায়ের করে।
দুদকের অভিযোগ, রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল এবং বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের জন্য পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে অবৈধভাবে ছয়টি ১০ কাঠার প্লট অবৈধভাবে বরাদ্দ নেন। বিধি অনুযায়ী তারা এসব প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য নন।
২৫ মার্চ দুদক ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ছয়টি অভিযোগপত্র দাখিল করে। ছয়টি মামলায় হাসিনাকে আসামি করা হয়। কমিশন সব আসামিকে পলাতক হিসেবে তালিকাভুক্ত করে। ৩১ জুলাই মোট ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।



নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

ad300