| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী, আতঙ্ক-হুড়োহুড়ি, হাসপাতালে ৬২

  • প্রকাশের সময় : 21-11-2025 | 03:25 PM
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী, আতঙ্ক-হুড়োহুড়ি, হাসপাতালে ৬২ ভূমিকম্পে বিভিন্ন জেলায় মাটিতে ফাটল দেখা গেছে
ad728

নিজস্ব প্রতিবেদক:  ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে একটি একতলা ভবনের ছাদ ধসে দুই শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে সদরের চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার একটি মহিলা মাদ্রাসাসংলগ্ন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া আরও ৫৯ জন ব্যক্তি সামান্য আহত হয়ে, অজ্ঞান হয়ে ও প্যানিক অ্যাটাকের কারণে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

গুরুতর আহত তিনজন হলেন ওই বাড়ির বাসিন্দা মো. দেলোয়ার (৩৭), তাঁর দুই সন্তান তাসফিয়া (১৭) ও মো. ওমর (৯)। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন বলছেন, ভূমিকম্পের সময় পার্শ্ববর্তী একটি বহুতল ভবনের ছাদ থেকে নির্মাণসামগ্রী ছিটকে পড়ে একতলা ভবনটিতে। এতে ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়ে। এ সময় দেলোয়ার, তাসফিয়া ও ওমর ঘর থেকে বাইরে বের হচ্ছিলেন। ছিটকে পড়া নির্মাণসামগ্রী ও ধসে পড়া ছাদের টুকরা মাথায় পড়ে গুরুতর আহত হন তাঁরা।

স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলেন। পরে অ্যাম্বুলেন্সে তুলে ঢাকার উদ্দেশে রওনা হন আহত ব্যক্তিদের স্বজনেরা।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, আহত তিনজনের মধ্যে বাবা-ছেলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ৪৬ জন রোগী এসেছেন, যাঁরা ভূমিকম্পের সময় দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় বিভিন্নভাবে আঘাত পেয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়েছেন, কেউ প্যানিক অ্যাটাকের কারণে এসেছেন।

১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, ভূমিকম্পের সময় ছোটাছুটি করতে গিয়ে বিভিন্নভাবে আহত ১৩ জনকে আমরা জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছি। তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

 শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কেঁপে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পের সময় হঠাৎ ভূপৃষ্ঠ কাঁপতে শুরু করলে দুলে ওঠে বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনা। কয়েক সেকেন্ডের এই কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ ঝাঁকুনি টের পেয়ে ঘরবাড়ি থেকে দ্রুত খোলা জায়গা বা সড়কে বের হয়ে আসেন লোকজন।

নরসিংদীর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভূমিকম্পের সময় তাঁদের পরিস্থিতি বর্ণনা করেছেন। অনেকে বাসার দেয়াল অথবা ফ্লোর ফেটে যাওয়ার ছবি ফেসবুকে দিয়েছেন। ঘরে আসবাব ছড়িয়ে–ছিটিয়ে আছে—এমন ছবিও অনেকে দিয়েছেন।

পলাশের ঘোড়াশাল পৌরসভার ঈদগাহ রোডের এক কুরআন মাদ্রাসার পরিচালক সালাউদ্দিন আনসারী বলেন, মাদের মাদ্রাসার ছয়তলা ভবনের চার থেকে পাঁচটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা সবাই আতঙ্কিত।

নরসিংদী শহরের মধ্যকান্দাপাড়া এলাকার বাসিন্দা রুপবানী বলেন, এভাবে ভবন দুলতে আগে কখনো দেখিনি। পরিবারের সবাইকে নিয়ে দৌড়ে নিচে নেমেছি। সবাই ভীত সন্ত্রস্থ হয়ে যে যা পরা ছিল তাই পরে নিচে নেমে আসে। অনেকেই ফাকা মাঠে আশ্রয় নেয়।



সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার জানাজা

সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার জানাজা

ad300