| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  • প্রকাশের সময় : 02-12-2025 | 01:36 AM
যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও এলাকায় ২০২১ সালে ১৮ নভেম্বর খুন হন রিয়া আক্তার।
ad728


নিজস্ব প্রতিবেদক:  যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চার বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও এলাকায় যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে রিয়াকে হত্যা করে স্বামী রুবেল। ২০২১ সালে ১৮ নভেম্বর স্বামী কতৃক খুন হন রিয়া। দীর্ঘ ৪ বছর বিচার কার্য চলার পরে সোমবার স্ত্রীকে  হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার এ রায় দেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান ।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি রাশেদুল ইসলাম জানান, মৃত্যুদণ্ড হওয়া মো. রুবেলকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে এ টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে ঢাকার জেলা প্রশাসককে আদেশ দিয়েছে আদালত।

এদিন রায় ঘোষণার আগে রুবেলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালে রুবেল ও রিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে রুবেল রিয়াকে নির্যাতন করে আসছিল। ২০২১ সালের ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে রুবেল স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও এলাকায় যান।

মামলায় বলা হয়, সেদিন বিকাল ৪টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোনো সময় যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে রিয়াকে হত্যা করে রুবেল।

মামলায় বাদী হন রিয়ার বাবা মোতালেব। মামলার পরের দিন রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে তিনি জবানবন্দি দেন।

মামলাটি তদন্ত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী সরকার। ২০২২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

এ মামলায় বিচার শুরু হয় ২০২৩ সালের ২৬ জানুয়ারি। বিচারে আদালত ১২ জনের সাক্ষ্য নেয়। এরপর আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার মৃত্যুদণ্ডের রায় আসে।




একই পরিবারের ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

একই পরিবারের ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ad300