কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। সম্মেলনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া।
প্রধান অতিথি অধ্যাপক আশরাফ আলী আকন তাঁর বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় দলের সকল স্তরের কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তৃণমূলের প্রতিনিধিদের প্রতি সাংগঠনিক বার্তা দেন।
এছাড়াও সম্মেলনে কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ নূর বখত মিয়াসহ ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।