| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খালেদা জিয়ার প্রয়াণে ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : 03-01-2026 | 01:12 PM
খালেদা জিয়ার প্রয়াণে ইসলামাবাদে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের শ্রদ্ধা হাইকমিশন প্রাঙ্গণে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের
ad728
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

শনিবার (৩ জানুয়ারি) ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আজ শনিবার ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী আজ হাইকমিশন প্রাঙ্গণে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, খালেদা জিয়ার প্রয়াণের সংবাদ পেয়ে গত বুধবার ঢাকা সফরে আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক। তিনি মরহুমার জানাজায় অংশ নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন। 

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই প্রভাবশালী নেত্রীর প্রয়াণে বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের শোক প্রকাশের ধারাবাহিকতায় আজ শ্রদ্ধা জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।