| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

হংকংয়ে ভয়াবহ আগুন: নিহতের সংখ্যা বেড়ে ১২৮

  • প্রকাশের সময় : 28-11-2025 | 03:22 PM
হংকংয়ে ভয়াবহ আগুন: নিহতের সংখ্যা বেড়ে ১২৮
ad728
হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) লাগা এই আগুন একদিনের বেশি সময় ধরে জ্বলার পর শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৮৯ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ আরও ৭৯ জন আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে এবং তারপর তা দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়েছিল। এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই হাজার কর্মী কাজ করেছেন। তাঁদের মধ্যে ১২ জন আগুনে দগ্ধ হয়েছেন। উদ্ধারকাজে ৩৯১টি ফায়ার ইঞ্জিন ও ১৮৮টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।

দমকল বাহিনীর কর্মকর্তারা আরও জানান, আগুনের উত্তাপ একসময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, যার কারণে কিছু স্থানে আগুন নেভানোর পরও তা পুনরায় জ্বলে উঠেছিল। অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।




একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়: মির্জা ফখর

একটি মহল পরিকল্পিতভাবে একাত্তরকে ভুলিয়ে দিতে চায়: মির্জা ফখর

ad300