| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রকল্প পরিচালকে আগ্রহ নেই, ঠিকাদাররাও উৎসাহী না: উপদেষ্টা

  • প্রকাশের সময় : 02-12-2025 | 02:17 AM
প্রকল্প পরিচালকে আগ্রহ নেই, ঠিকাদাররাও উৎসাহী না: উপদেষ্টা একনেক সভা শেষে ব্রিফ করছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
ad728

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে প্রকল্প পরিচালক হতে কেউ আগ্রহ দেখাচ্ছে না, এমনকি ঠিকাদাররাও উৎসাহী নয় বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সোমবার (১ ডিসেম্বর) একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগে ‘সুবিধাজনক পদ’ হিসেবে উন্নয়ন প্রকল্পের পরিচালক হতে কর্মকর্তারা তদবির করলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ দায়িত্বে কেউ আসতে চাচ্ছেন না। 
একই সঙ্গে উন্নয়ন কাজের ক্ষেত্রে ঠিকাদারদের আগ্রহও কমে যাওয়ার প্রভাব পড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বলেও সোমবার একনেক সভার শেষে মন্তব্য করেন তিনি।  
চলতি অর্থবছরের প্রায় মাঝামাঝি এসেও সরকারের নানা তাগাদার পরও এডিপি বাস্তবায়ন ‘গতিশীল’ করতে না পারার হতাশা তুলে ধরে উপদেষ্টা বলেন, এটার পেছনে আগের সে সমস্যাগুলো তো রয়েই গেছে। প্রকল্পগুলোর যেই... কি বলে এদেরকে... প্রকল্প পরিচালকদের সমস্যা রয়েই গেছে।
মুশকিল হল যে এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। আর ঠিকাদাররাও এখন বেশি উৎসাহী হচ্ছে না।

এদিন শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। পরে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে আসেন পরিকল্পনা উপদেষ্টা।

ঠিকাদারদের অনাগ্রহের মূলে সরকারি ক্রয় নীতিমালার পরিবর্তনকে চিহ্নিত করে তিনি বলেন, কারণ নতুন সরকারি ক্রয় নীতিমালা হয়েছে। সেটা অনেক স্বচ্ছ এবং সেখানে এতদিন ধরে যারা একচেটিয়াভাবে এসব ঠিকাদারি করে আসছিল, বড় বড়। পুরো দেশের যে মহাসড়ক, রেলওয়ে... এগুলোতো তিন-চারটা প্রতিষ্ঠান কব্জা করে রেখেছিল। এমনভাবে মূল্যায়নটা করা হত যাতে করে যারা আগে করেছে তারাই পেত।

এটাতে (সরকারি ক্রয় নীতি ২০০৫) খুব বড় ধরনের একটা সংস্কার হয়েছে। এবং এখানে একচেটিয়া কেউ নিতে পারবে না। বেনামে কেউ নিতে পারবে না। একজনে নিয়ে... প্রভাবশালী একজন নিয়ে- আসলে নিজে কাজ না করে অন্যকে দেওয়া, সেটার সুযোগ নাই। যাদেরকে দেওয়া হবে তাদের পূর্ণ তথ্য থাকতে হবে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কর পরিশোধ সবকিছু উন্মুক্ত থাকতে হবে। তাদের সাথে সম্পর্কিত অন্য ব্যবসা থাকলে সেগুলোরও সব তথ্য দিতে হবে। কাজেই সহজে কেউ তো এগিয়ে আসবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে সংখ্যা নেই। সংখ্যা বাহির করার চেষ্টা করছি। বিভিন্ন মন্ত্রণালয়ে তো... কিন্তু এটুকু জানি যে অস্থায়ীভাবে কাউকে রাখা হয়েছে। শুধু প্রজেক্ট ডিরেক্টর কেন? শিক্ষা মন্ত্রণালয়ে বা সব মন্ত্রণালয়ে যেমন অধিদপ্তরগুলোতে, বহু অধিদপ্তর আছে বেশ কয়েক মাস ধরে যেখানে অস্থায়ীভাবে…, প্রতিষ্ঠানপ্রধানই নেই। অস্থায়ীভাবে রাখা হয়েছে, যাদের কারণে গতিশীল হচ্ছে না। এগুলো তো প্রশাসনের প্রশাসনিক সমস্যা যেটা নিয়ে আমরা প্রথম থেকেই যুদ্ধ করে যাচ্ছি। প্রশাসন সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য হয়েছে। কাকে রেখে কাকে পদোন্নতি দেওয়া হবে? কে কোন দিকের? কে স্বৈরশাসনের দোসর? কে বঞ্চিত হয়েছে? কার যোগ্যতা বেশি? কে দুর্নীতি করে? কে করে না? এগুলোর এত তথ্য আমাদের কাছে কি করে আসবে?”

চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবরে এডিপির অর্থ ব্যয় হয় বরাদ্দের ৮ দশমিক ৩৩ শতাংশ, যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। এর আগের তিন অর্থবছরে প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ (২০২৩-২৪), ১২ দশমিক ৬৪ (২০২২-২৩) ও ১৩ দশমিক ০৬ শতাংশ (২০২১-২২)।



সর্বশেষ সংবাদ
মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

ad300