| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ফেনীতে নদী ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন

  • প্রকাশের সময় : 05-01-2026 | 05:35 PM
ফেনীতে নদী ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন চর ঘোপালগাঁও এলাকার সর্বস্তরের মানুষের মানববন্ধন
ad728
ফেনীর ছোট ফেনী নদীর ভাঙন কবল থেকে রক্ষা পেতে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর ঘোপালগাঁও এলাকার সর্বস্তরের মানুষ ব্যনার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে নদী ভাঙন প্রবণ এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। এ সময় এলাকাবাসী ব্যানার নিয়ে নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদীর ভাঙনে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা ও বিস্তীর্ণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এবং নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তারা অভিযোগ করেন, নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কয়েক দফা প্রকল্প গ্রহণ করলেও কাজের অস্বাভাবিক ধীরগতি ও তদারকির অভাবে কার্যকর সুফল মিলছে না। স্থানীয়দের দাবি, ঠিকাদারি কাজে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণেই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

কর্মসূচি শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

আলাউদ্দিন সবুজ/রাজধানী 




সর্বশেষ সংবাদ
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ad300