| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নতুন ভোটারদের অংশগ্রহণ বড়ো চ্যালেঞ্জ : ইইউ

  • প্রকাশের সময় : 02-12-2025 | 02:12 PM
নতুন ভোটারদের অংশগ্রহণ বড়ো চ্যালেঞ্জ : ইইউ
ad728
নতুন ভোটারদের অংশগ্রহণ বড়ো চ্যালেঞ্জ বলে জানিয়েছেন,ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। (ইইউ) জানায় বাংলাদেশে আসন্ন নির্বাচন এবং একইসঙ্গে জুলাই চার্টার সম্পর্কিত গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিতে সন্তোষ তারা। তবে ইইউ মনে করে, এমন এক প্রজন্মকে ভোটে অংশগ্রহণ করানো হবে নির্বাচনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। ইসির এই চ্যালেঞ্জকে দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধারের এক বিশাল সুযোগ হিসেবে দেখছে ইইউ।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, নতুন ভোটারদের অংশগ্রহণ বড়ো চ্যালেঞ্জ। (ইইউ) জানায় বাংলাদেশে আসন্ন নির্বাচন এবং একইসঙ্গে জুলাই চার্টার সম্পর্কিত গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিতে সন্তোষ তারা। তবে ইইউ মনে করে, এমন এক প্রজন্মকে ভোটে অংশগ্রহণ করানো হবে নির্বাচনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। ইসির এই চ্যালেঞ্জকে দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধারের এক বিশাল সুযোগ হিসেবে দেখছে ইইউ।

তিনি বলেন, মক মহড়ার সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি এবং ইসির উন্নত প্রস্তুতির স্তর দেখে মুগ্ধ হয়েছি। বিশেষ করে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের লজিস্টিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ইসির উন্নত বিবেচনাকে আনরা স্বাগত জানাই।

ইইউ বাংলাদেশের নির্বাচন কমিশনের অঙ্গীকার এবং পেশাদারিত্ব এবং সুসংগঠিত নির্বাচন পরিচালনার সক্ষমতা কে স্বীকৃতি দেয়। ইইউ একটি বিশাল নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। যা ২০২৬ সালের বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর একটি পর্যবেক্ষণ করবে। এটি নির্বাচন প্রক্রিয়ার উপর ইইউর আস্থার নিদর্শন।

গণভোট ছাড়াও বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাওয়া হলে মিলার বলেন, চ্যালেঞ্জ হবে যে, আপনাদের এমন একটি প্রজন্ম রয়েছে, যারা আগের নির্বাচনে অংশ নেয়নি। তারা নিজেরাই সেই নির্বাচনগুলো প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা জানত যে সেগুলো অবাধ ও সুষ্ঠু হবে না, অথবা তারা ভয় পেয়েছিল যে ভোট দেওয়ার কাজটি সহিংসতার সঙ্গে হবে। সুতরাং, আপনাদের কাছে এমন এক প্রজন্ম এবং হয়ত আরও বেশিসংখ্যক ব্যক্তি রয়েছে যারা কখনও ভোট দেননি। এই পরিস্থিতিতে, নাগরিক ভোটার শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে সাধারণ ভোটারদের বোঝাতে হবে যে, নির্বাচনে অংশগ্রহণ করা বলতে কী বোঝায় এবং গণভোটের তাৎপর্য কী।

তিনি জানান, আমরা এই সব ধরনের প্রস্তুতিতে সন্তুষ্ট। নির্বাচন কমিশন দিনের সম্ভাব্য সব জটিলতা সম্পর্কে আগে থেকেই ভাবছে এবং তারা আমাদের কল্পনা করতে পারা সব প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণ করছে। এই পরিপ্রেক্ষিতে, ইইউ ভোটদানের সময় বাড়ানোর সিদ্ধান্তকে খুবই বুদ্ধিমানের কাজ হিসেবে অভিহিত করা হয়।