| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জকসু নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন পিছিয়ে গেছে। নতুন করে ভোটের তারিখ ৩০ ডিসেম্বর ঘোষনা করা হয়েছে। আগের তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।

  • প্রকাশের সময় : 04-12-2025 | 07:55 PM
জকসু নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর
ad728


নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন পিছিয়ে গেছে। নতুন করে ভোটের তারিখ ৩০ ডিসেম্বর ঘোষনা করা হয়েছে। আগের তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জকসু ও হল সংসদ নির্বাচনের পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই দিন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করার জন্য প্রার্থীদের ডোপ টেস্ট অত্যন্ত জরুরি। এটি ৯ ও ১০ ডিসেম্বর শেষ করতে হবে। ডোপ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ডোপ টেস্ট শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর। ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রত্যাহার করা প্রার্থী তালিকা ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।
এতে আরও বলা হয়েছে, ১৫-২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ দিন নির্বাচনী প্রচার চালানো যাবে। নির্বাচনের ভোট হবে ৩০ ডিসেম্বর। ফল গণনাও একই দিনে হবে। ফলাফল ঘোষণা করা হবে ৩০ ডিসেম্বর ভোট গণনার পরে অথবা ৩১ ডিসেম্বর সকালে।



ফের বাড়ল এলপিজির দাম: ১২ কেজি ১৩৫৬ টাকা

ফের বাড়ল এলপিজির দাম: ১২ কেজি ১৩৫৬ টাকা

ad300