| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে তামিমের ক্ষোভ

  • প্রকাশের সময় : 14-12-2025 | 08:48 PM
ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে তামিমের ক্ষোভ
ad728


নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও মাঠের ক্রিকেটের চেয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের অস্থিরতা। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর সৃষ্ট অনিয়মের অভিযোগ তুলে ধরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জন করায় শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে আসরটি। ২০ দলের লিগে প্রথম দিনে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ।

এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে গতকাল শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বিসিবিতে গিয়ে স্মারকলিপি দেন। লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা চেয়ে বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তারা।

এ ঘটনার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, বিসিবির সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটাররাই, অথচ সেই ক্রিকেটারদের সঙ্গেই সম্মানজনক আচরণ করা হয়নি।

তামিম লিখেছেন, বিভিন্ন ডিভিশনের বহু ক্রিকেটার নিজেদের যৌক্তিক দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের অধিকার। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারকে বিসিবির গেটের বাইরে আটকে রাখা হয়। পরে একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও বাকিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক।

একজন ক্রিকেটার হিসেবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তামিম বলেন, ক্রিকেটারদের কথা শোনা ও তাদের সম্মান রক্ষা করা যে কোনো ক্রিকেট বোর্ডের ন্যূনতম দায়িত্ব।

উল্লেখ্য, বর্তমান বিসিবি কমিটির অধীনে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মোট ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাব থাকায় সূচি ঘোষণা হলেও লিগের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।



বিএনপির বিজয়ে নতুন ভোরের প্রত্যাশা, ‘আরও ভালো হবে বাংলাদেশ’

বিএনপির বিজয়ে নতুন ভোরের প্রত্যাশা, ‘আরও ভালো হবে বাংলাদেশ’

ad300