| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণ গেল ৪০১ জনের

  • প্রকাশের সময় : 09-12-2025 | 07:20 PM
ডেঙ্গুতে চলতি বছরে প্রাণ গেল ৪০১ জনের
ad728
দেশে গত এক দিনে ডেঙ্গুতে তিনজনের প্রাণ গেছে। তাতে চলতি বছরের এ পর্যন্ত এইডিস মশাবাহিত এই রোগে মৃত্যু বেড়ে দাঁড়াল ৪০১ জনে।

সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৪২১ জনকে নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৮ হাজার ৭০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (৯ ডিসেম্বর) বুলেটিনে বলা হয়েছে, ডেঙ্গুতে নতুন মারা যাওয়া তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

চলতি ডিসেম্বরের নয় দিনে ডেঙ্গুতে মারা গেলেন ১৯ জন। এর আগে নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের। অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

তার আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অপরদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন ও ডিসেম্বরের নয় দিনে ৪ হাজার ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।



সর্বশেষ সংবাদ
আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

আমাদের সবচেয়ে বড় হাতিয়ার জোটবদ্ধতা: মুফতি মনির হোসাইন কাস

ad300