| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাংলাদেশের নড়বড়ে পরিবেশ রাতারাতি ঠিক হবে না: রিজওয়ানা

  • প্রকাশের সময় : 10-12-2025 | 05:31 PM
বাংলাদেশের নড়বড়ে পরিবেশ রাতারাতি ঠিক হবে না: রিজওয়ানা
ad728
বৈশ্বিক পরিবেশ সূচকে বাংলাদেশের নড়বড়ে অবস্থান রাতারাতি ঠিক হবে না বলে জানিয়েছেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,তবে ধারাবাহিক ও রাজনৈতিকভাবে সমর্থিত পদক্ষেপই পরিবর্তনের পথ খুলে দেবে।বাংলাদেশের পরিবেশ প্রশাসনে কাঠামোগত সংস্কার শুরু হলেও টেকসই পরিবর্তন পেতে হলে রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা জরুরি। 

বুধবার (১০ ডিসেম্বর) ব্র্যাক সিডিএম-এ অনুষ্ঠিত ফ্রেন্ডস অব দ্য আর্থ ইন্টারন্যাশনালের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা প্রশাসন ও আইনি কাঠামো দুটোকেই পরিবর্তনের আওতায় এনেছি। কিন্তু যে দেশ পরিবেশ সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৯তম স্থানে থাকে, তার অবস্থান রাতারাতি বদলে যাবে এমন প্রত্যাশা অবাস্তব। ধারাবাহিকভাবে ৫ থেকে ৭ বছর কাজ করলে অবস্থান ৭৩ এর আশপাশে ওঠা সম্ভব। 

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি প্রায় ভেঙে পড়া প্রশাসনিক পরিবেশ ব্যবস্থার উত্তরাধিকার পেয়েছে। প্রথম কাজ ছিল এই ভাঙা কাঠামোকে ন্যূনতমভাবে কার্যকর করা। এরপর শুরু হয়েছে পরিবর্তনের যাত্রা, যার পথ এখনো অনেক দীর্ঘ। তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এগুলো ভবিষ্যত সরকারকে ধরে রাখতে হবে।

তার মতে, বর্তমান উদ্যোগ নতুন নির্বাচিত সরকারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।

জবাবদিহির প্রসঙ্গে তিনি রাজনৈতিক সহিংসতার শিকারদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে একটি অর্থবহ নির্বাচন এখন অত্যন্ত জরুরি পদক্ষেপ বলেও মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

আইনগত অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, বন সংরক্ষণে দুটি গুরুত্বপূর্ণ আইন ইতোমধ্যে পাস হয়েছে। এসব আইনে প্রাকৃতিক বনে নতুন করে হস্তক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে এবং বননির্ভর জনগোষ্ঠীর অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই জলাভূমি সংরক্ষণ আইনও পাস হবে।

এ অঞ্চলের পরিবেশ বাস্তবতা উল্লেখ করে তিনি জানান, সাভারকে ইতোমধ্যে পরিবেশগতভাবে অক্ষয়িত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বহু বছর ধরে বাংলাদেশ বায়ুদূষণে বৈশ্বিক শীর্ষে রয়েছে। এক বছরে এটি বদলানো সম্ভব নয়। তবে সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং অবনমিত অঞ্চলগুলো তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাভার ও আশপাশের দূষণকারী ইটভাটা ও অন্যান্য ইউনিট স্থানান্তর প্রক্রিয়ায় রয়েছে। শ্রমিকেরা কর্মহীন হবেন না, নতুন নির্ধারিত এলাকায় কৃষি সম্পৃক্ত কাজে তাদের যুক্ত করা হবে।

নগর পরিবেশের উন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার ও নাগরিকের মধ্যে যোগাযোগ বাড়ছে। তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে। অংশগ্রহণের সুযোগও বিস্তৃত হয়েছে। ফলে বাংলাদেশ আর পরিবেশ সূচকের একেবারে তলানিতে নেই।



সর্বশেষ সংবাদ
শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

ad300