| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শহীদ জিয়াউর রহমানকে যে গান শুনিয়েছিলেন কনকচাঁপা

  • প্রকাশের সময় : 19-01-2026 | 05:40 PM
শহীদ জিয়াউর রহমানকে যে গান শুনিয়েছিলেন কনকচাঁপা
ad728
আজ (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষে স্মৃতিমাখা এক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। নিজের ফেসবুক পোস্টে তিনি  শৈশবের এক বিশেষ মুহূর্তের কথা তুলে ধরেছেন, যেখানে স্বয়ং জিয়াউর রহমানের সামনে গান গাওয়ার স্মৃতি আজও তাকে আবেগাপ্লুত করে।

কনকচাঁপা লিখেছেন, শুভ জন্মদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই মহান নেতা আমাদের স্কুল মাদারটেক আব্দুল আজিজ উচ্চবিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমি আমার স্কুলের বন্ধুদের নিয়ে গাইছিলাম কিংবদন্তি কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ আপার সেই গান- প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলা আমার মরণ বাংলাদেশ। হারমোনিয়াম নিয়ে দাঁড়ানো মেয়েটিই আমি। এটা ৮০ সালের ছবি। ছবি আমার ব্যক্তিগত অ্যালবাম থেকে নেওয়া।

স্ট্যাটাসে সংযুক্ত করা ছবিটি ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। আশির দশকের সেই সাদাকালো ছবিতে স্কুলপড়ুয়া কনকচাঁপাকে হারমোনিয়াম হাতে গাইতে দেখা যায়। আর সেই গান শুনছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

ভক্ত ও শুভানুধ্যায়ীদের চোখে কনকচাঁপার এই স্মৃতিচারণা কেবল স্মৃতির বর্ণনা নয়, বরং ইতিহাসের এক আবেগস্পর্শী দলিল। অনেকের মতে, এটি একজন শিল্পীর ব্যক্তিগত অনুভূতির সীমা ছাড়িয়ে একটি সময়, একটি প্রজন্ম এবং দেশের সামগ্রিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অনন্য মুহূর্তকে জীবন্ত করে তুলেছে।




এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

ad300