| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিক্ষকদের আন্দোলনে বিএনপি আছে, থাকবে: এ্যানি

  • প্রকাশের সময় : 21-10-2025 | 12:06 AM
শিক্ষকদের আন্দোলনে বিএনপি আছে, থাকবে: এ্যানি শিক্ষকদের আন্দোলনে বিএনপি আছে, থাকবে: এ্যানি
ad728
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শিক্ষকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে বিএনপি আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে জাতীয়করণ করা হবে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় বাড়িভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ শিক্ষকদের বিভিন্ন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

এ্যানি বলেন, বর্তমান সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা মূল বেতনের মাত্র ৫ শতাংশ ঘোষণা করেছে, যা একেবারেই অযৌক্তিক। তাই শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে শিক্ষকদের দাবি-দাওয়ার প্রতি নীতিগতভাবে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি আন্দোলনের আগেই ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়, বরং দলের দৃঢ় অঙ্গীকার বলেও মন্তব্য করেন এ্যানি।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছিল। তবে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে “এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট” আন্দোলনের ডাক দেয়।

এই সংগঠনের ডাকে ১২ অক্টোবর থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ এবং শাহবাগ মোড় অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

রাজধানী/ প্রীতি 




অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

ad300